নিহত রিফাত নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামের রফিক মিয়ার ছেলে
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে রিফাত মোটরসাইকেল নিয়ে নাসিরনগর সদর এলাকা হয়ে যাওয়ার পথে ধনকুড়া ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে দুর্ঘটনার শিকার হন এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান রিফাত এলাকায় একজন সৃজনশীল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন
ব্যক্তিজীবনে রিফাত দুই পুত্র সন্তানের জনক তার এই অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া রিফাতের ছোট ছোট দুটি অবুঝ সন্তান আজ পিতৃহারা হলো তার অকাল প্রয়াণে দাঁতমন্ডল গ্রামসহ পুরো উপজেলায় শোকের মাতম চলছে
সামাজিক যোগাযোগ মাধ্যমে রিফাতের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে কে টিভি বাংলা পরিবার
