ঢাকা

হবিগঞ্জ-৩ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন গণঅধিকার পরিষদের নোমান

প্রকাশিতঃ

Shares

হবিগঞ্জ-৩ (সদর–শায়েস্তাগঞ্জ–লাখাই) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের নেতা চৌধুরী আশরাফুল বারী নোমান। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টে নোমান জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শুরুতে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে কেন্দ্রীয় নীতিনির্ধারণী ফোরামের অজ্ঞাতে একটি আসনে সমঝোতা হওয়ায় তিনি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, “এ সিদ্ধান্ত সাময়িক হলেও মানুষের পাশে থাকার অঙ্গীকার অব্যাহত থাকবে।” দীর্ঘদিন ধরে পাশে থাকা নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

এর মাধ্যমে আসনটিতে রাজনৈতিক সমীকরণে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে

Tags: