ঢাকা

ঈদে আসছে আব্দুল আউয়ালের নতুন গান “তোমার শূন্যতা”

প্রকাশিতঃ

Shares

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৬ মে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মুক্তি পাচ্ছে “তোমার শূন্যতা” শিরোনামের হবিগঞ্জের জনপ্রিয় কণ্ঠশিল্পী আব্দুল আউয়াল-এর নতুন মৌলিক গানের মিউজিক ভিডিও। গানটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল “মিউজিক গ্যালারী” থেকে প্রকাশ করা হবে। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। আর সংগীত পরিচালনা ও মিউজিক কম্পোজিশন করেছেন হবিগঞ্জের জনপ্রিয় মিউজিক ডিরেক্টর তানভীর চৌধুরী।

গানটি সম্পর্কে তানভীর চৌধুরী বলেন, “গানের কথা ও সুর আমার খুব ভালো লেগেছে। তাই নিজের সেরাটা দিয়ে মিউজিক করার চেষ্টা করেছি। এছাড়া কণ্ঠশিল্পী আউয়াল ভাই গানটি অত্যন্ত চমৎকারভাবে গেয়েছেন। আশা করি গানটি সবার ভালো লাগবে।”

কণ্ঠশিল্পী আব্দুল আউয়াল জানান, এটি তার ৪০তম মৌলিক গান। তিনি বলেন, “এ যাবত আমি যত গান করেছি, তার মধ্যে এটি একেবারেই আলাদা। আধুনিক ও ব্যান্ড সংগীতের সংমিশ্রণে নির্মিত এ গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।” গানটির ভিডিও ধারণ করা হয়েছে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামসহ আশপাশের বিভিন্ন মনোরম এলাকায়। ভিডিও সম্পাদনাও করেছেন তানভীর চৌধুরী।

Tags: