ঢাকা

ইসলামী সংগঠনে নতুন দায়িত্ব পেলেন মাওলানা আবু মুসা সাদ

প্রকাশিতঃ

Shares

আজমিরীগঞ্জ প্রতিনিধি : সম্প্রতি ঢাকায় ডিবিসি হলরুমে আয়োজিত এক সভায় ঢাকাস্থ আজমিরীগঞ্জ-বানিয়াচং ইসলামিক এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শাখাওয়াত হাসান জীবন

এতে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় এলাকাবাসী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাওলানা আবু মুসা সাদ। এক খুদে বার্তায় তিনি এই কৃতজ্ঞতা জানান।

মাওলানা আবু মুসা সাদ একজন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা তরুণ আলিম, সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি ইসলামী ছাত্র আন্দোলন আজমিরীগঞ্জ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তাঁর সাংগঠনিক পথচলা শুরু করেন।

পরবর্তীতে তিনি উপজেলা সেক্রেটারি, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি এবং বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রচার ও দাওয়াহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড হবিগঞ্জ জেলার সেক্রেটারি এবং সাহাবা সৈনিক পরিষদ শিবপাশা ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

দ্বীনি শিক্ষা ও সমাজ উন্নয়নের লক্ষ্যে তিনি বিভিন্ন মাদরাসার মুহতামিম, পরিচালক, মসজিদের খতিব ও শিক্ষক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বর্তমানে তিনি আজমিরীগঞ্জ ওলামা পরিষদের সহকারী সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তাঁর দীর্ঘ সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ গত ২১ মে ঢাকাস্থ আজমিরীগঞ্জ-বানিয়াচং ইসলামিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে তাঁর উপর দায়িত্ব অর্পণ করা হয়।

এটি এলাকাবাসীর জন্য গৌরবের বিষয় বলে মনে করছেন স্থানীয়রা। তরুণ আলিম ও সামাজিক ব্যক্তিত্ব মাওলানা আবু মুসা সাদ সবসময় উপজেলার মানুষের সেবা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন, যেন সততা, নিষ্ঠা ও আমানতের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে পারেন এবং সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারেন।

Tags: