ঢাকা

শিবপাশায় গ্রাম আদালত ও সামাজিক সচেতনতা বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিতঃ

Shares

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ৫নং শিবপাশা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক ও মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) অনুষ্ঠিত এ সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি গ্রাম আদালতের কার্যকারিতা, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর গুরুত্ব এবং নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক ও মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সচেতন নাগরিক হিসেবে সামাজিক অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন চৌধুরী এবং বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সম্পা রাণী দেব।

উঠান বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইন সম্পর্কে সাধারণ মানুষের জ্ঞান সম্প্রসারণে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Tags: